চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছেঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরে প্রবেশের সময় চাঁদপুর-লাকসাম রেলপথের কিলো (১৭৭) ৮/৯ মাঝমাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে।