লক্ষ্মীপুরের কমলনগরে স্বাধীনতা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত রাজনৈতিক ও সামাজিক সংগঠন। নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা। উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফেরদৌস আরা, কমলনগর থানা অফিসার ইনচার্জ মো. সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ আই তারেক প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।