চাঁদপুরে চেয়ারম্যান মেম্বার ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপ্তঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত মৌলিক প্রশিক্ষণ কোর্স এক ব্যাচের সমাপ্ত করা হয়েছে। মঙ্গলবার তিনদিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপণী অনুষ্ঠান শেষ হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজির) আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন (এনআইএলজির) সহকারী পরিচালক কামরুনন্নাহার। অনুষ্ঠানে সার্বিক তত্ত¡বধায়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুনুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল আহমেদ, সদর উপজেলা প্রকৌশলী স্থেহাল রায়, সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম খান, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন, আশিকাটি ইউপি সচিব আবু বকর মানিক, বিষ্ণুপুর ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন, রামপুর ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ, মৈশাদী ইউপি সচিব সংকর আশ্চার্য, বাগাদী ইউপি সচিব শহিদুল আলমসহ ৭টি ইফনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি সানজিদা শাহনাজ বলেন, চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দায়িত্ব নিয়ে কথা বলেন, জনগনের ভোটে নির্বাচিত সদস্যদের নাগরিক সেবা নিশ্চিত করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলেন। স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্য্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেবার বিষয়ে কাজ করার জন্য বলেন।

স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করার আহবান জানিয়ে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা, আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন ইত্যাদী বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন তিনি।