চাঁদপুরে কারেন্ট জাল বিক্রির অপরাধে ২ দোকানদারকে অর্থ দণ্ডঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

বৃহস্পতিবার ৭ মার্চ সকালে চাদঁপুর পুরান বাজারে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই জন দোকানদারকে  মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারা ৫(২) অনুযায়ী ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দোকানদার দুইজন হলেন- ১) উত্তম কুমার বর্মন (৬০) ২) সীমান্ত সরকার (২০) ।

 এসময় তাদের হেফাজত থেকে এক বস্তা অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি) চাঁদপুর সদর ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো হেদায়েত উল্লাহ। ডিবি পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা প্রদান করে ।