চাঁদপুরের কচুয়ায় ভিক্ষুকের মাঝে গরু ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজ সেবায়, এ শ্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলায় ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল, মুদি দোকান ও মিশুক গাড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সমাজ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরাসনে কচুয়া উপজেলার ১১ টি পরিবারের মাঝে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষে ৫ টি গরু, ৬ টি ছাগল, ৩ মুদি দোকান ও একটি মিশুক গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার ভুমি ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম প্রমূখ।