চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের মাধ্যমে গ্রেপ্তার করেন হাইওয়ে পুলিশের সদস্য।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে রাত্রীকালিন সড়ক নিরাপত্তা ও যানবাহন চেকিং কালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কেন্দুরবাগ বাজার হতে  পশ্চিমে ক্বারীগো রাস্তার মাথায়  মহাসড়কে অবস্থানকালে গোপনসূত্রে সংবাদ পান যে, বেগমগঞ্জ চৌরাস্তা হতে একটি বেটারী চালিত অটোরিক্সার চালক প্লাস্টিকের বস্তাভর্তি মাদকদ্রব্য গাঁজা নিয়ে চন্দ্রগঞ্জ এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস টীম মহাসড়কে অবস্থান নেয়।

একটি বেটারীচালিত অটোরিকশা চন্দ্রগঞ্জের উদ্দেশ্যে আসতে দেখে তাকে থামার জন্য সংকেত দিলে চালক অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে সেই মূহুর্তে এসআই নূর মোহাম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহাকে আটক করতে সক্ষম হোন। 

অতঃপর দৌড়ে পালানোর চেষ্টার কারন ও তাহার অটোরিকশার বস্তায় কি মালামাল জিজ্ঞাসা করলে সে জানায় তাহার অটোরিকশায় প্লাস্টিকের বস্তায় মাদকদ্রব্য গাঁজা রয়েছে।  তখন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে বস্তা খুলে তার মধ্যে কালো পলিথিনে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো দুইটি পেকেটে ৫ কেজি করে  ১০ কেজি, ৩টি নীল রংয়ের পলিথিনের প্যাকেটে ১ কেজি করে ৩ কেজি সর্বমোট  ১৩ কেজি গাঁজা জব্দ করে হাইওয়ে পুলিশ। 

ঘটনায় জড়িত আসামি নুর মোহাম্মদ (৫৫), মৃত চান মিয়ার পুত্র হেফাজতে নেয়া হয়েছে মাদক কারবারিকে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।