“চট্টগ্রামে টেষ্টে চাপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ সম্রাট সরকার, স্টাফ রিপোর্টার ঃ-

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ভালো শেষের পর চতুর্থ দিনেও দূর্দান্ত সূচনার পর খেই হারালো বাংলাদেশ। দিন শেষে সংগ্রহ ৬ উইকেটে ২৭২ রান, জয়ের জন্য প্রয়োজন আরও ২৪২ রান।

ইনিংসের শুরুটা চমৎকার করেছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান। তবে বিপদ ঘটতে শুরু করে দিনের দ্বিতীয় সেশন থেকেই। দ্বিতীয় সেশনের শুরুতেই শান্ত এবং ইয়াসির আলী রাব্বির উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

যদিও সেট ব্যাটার জাকির এবং ব্যাটিং আর্ডারে উন্নতে পাওয়া লিটন সাময়িক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করলেও লিটনের দায়িত্বজ্ঞানহীন এক শটে ম্যাচের উপলক্ষ আবারও পরিবর্তন হয় ভারতের দিকে। লিটনের উইকেটের পর বাঁহাতি ব্যাটার জাকির হাসান করেন নিজের অভিষেক সেঞ্চুরি।

তবে সেঞ্চুরির পর টিকতে পারেননি জাকিরও। অশ্বিনের বলে ব্যাট প্যাড হয়ে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি সফরকারিদের। সোহান এসে (৩) রান করে স্ট্যাম্পিং এর ফাদে পরেন। চতুর্থ দিন শেষে উইকেটে অপরাজিত আছেন সাকিব আল হাসান (৪০) এবং মেহেদি হাসান মিরাজ (৯)।