গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে লক্ষ্মীপুরে জেলা গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশনার থেকে জাতীয় প্রতীক ট্রাক মার্কা নিবন্ধন পাওয়ায়।

আজ শনিবার (৭ আগস্ট) বিকালের দিকে গণঅধিকার ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী চত্বর থেকে শুরু করে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর ইলিশ চত্বর এলাকায় পরিদর্শন করে পূর্ণ রায় উত্তর তেমুহনী এসে সংক্ষিপ্ত আলোচনা মধ্য দিয়ে আনন্দ মিছিল শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, গণ অধিকারের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, আরিফ তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক এডভোকেট নুর মোহাম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান আলী শিপন, সদস্য সচিব সার্জন সোলাইমান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন, যুব অধিকারের জেলা সভাপতি মো. ওসমান আরিফ, সহ-সভাপতি সোহেল রানা, আলমগীর, সাধারণ সম্পাদক সার্জন সাইফুল, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম, ছাত্র অধিকারের জেলা সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা শাহেদ সারোয়ার, আরিফ হোসেন।