কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষকের ওপর নির্ভর করে গ্রামীণ অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে: মো. খায়রুল হাসান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঐতিহাসিক খলাপাড়া ঈদগাহ মাঠে ৫০০ কৃষকের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয়েছে। কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মো. খায়রুল হাসান বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কৃষকের ওপর নির্ভর করে গ্রামীণ জনপদের অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং এর মাটি সোনার চেয়ে মূল্যবান। আমাদের দেশের মাটি থেকে অতি সহজেই ফসল উৎপন্ন হয়, তবে কৃষকরা প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট, সার, বীজ এবং পানি সেচের সুবিধা পেলে কৃষি সেক্টর বাংলাদেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। আমরা কৃষিখাতকে আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “কৃষি বাংলাদেশের প্রাণ, এবং আমাদের দেশের উন্নয়ন ততটুকু সম্ভব, যতটুকু কৃষি খাতে উন্নতি হবে। তাই কৃষকদের সঠিক সহায়তা প্রদান করা এবং তাদের সমস্যাগুলোর সমাধান করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, অর্থ সম্পাদক মাহমুদউল্লাহ এবং বাহাদুরসাদী ইউনিয়নের সাধারণ জনগণ। উপস্থিত নেতৃবৃন্দ কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমতাবস্থায়, এই ধরনের কৃষি সহায়তা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে কৃষি খাতের উন্নয়ন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।