চাঁদপুরে রোটারী ক্লাবের ৫৪তম অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মো. শফিক তপাদার, চাঁদপুরঃ

চাঁদপুরে রোটারী ক্লাবের ৫৪তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সন্ধ্যায় চাঁদপুর রোটারী ক্লাব ভবনে ক্লাবের ২০২৪-২৫ রোটারী বর্ষের বোর্ড অব ডিরেক্টরস্রে সদস্যরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডেফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। 

অনুষ্ঠানে চাঁদপুরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ, রোটারী ডিস্ট্রিক্টের সিনিয়র রোটারিয়ানবৃন্দ, বিভিন্ন রোটারী ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারীসহ রোটারিয়ান, রোটারী অ্যানস্, রোটার‌্যাক্টর, ইন্টার‌্যাক্টর ও অতিথিবৃন্দ অংশ নেবেন।

চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক রোটারী মাহবুবুর রহমান সুমন আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য ১৯৭০ সালের ২০ নভেম্বর চাঁদপুর রোটারী ক্লাবের শুভ সূচনা হয়। চাঁদপুর রোটারী ক্লাবের প্রতিষ্ঠার মাধ্যমে চাঁদপুর জেলা শহর তথা এ অঞ্চলে রোটারীর পথচলা শুরু হয়েছিলো। 

ইতোমধ্যে চাঁদপুর রোটারী ক্লাব চাঁদপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলায় নানা সেবামূলক কাজের মাধ্যমে রোটারী অঙ্গনে একটি বিশেষ স্থান দখল করেছে।

চাঁদপুর রোটারী ক্লাবের ৫৪তম অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি স্বপ্নবাজদের আইকন ড. মো. সবুর খান চাঁদপুরের কৃতী সন্তান। তাঁর সহধর্মিণী সাহানা খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।