কক্সবাজারে নবাগত পুলিশ সুপার হিসেবে মো. সাইফউদ্দীন শাহীনের পদায়ন 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারে জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার মো. সাইফউদ্দীন শাহীনকে।

গেল মঙ্গলবার (৪ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এবং একই প্রজ্ঞাপনে কক্সবাজার সহ আর-ও চার জেলায় নতুন এসপি পদায়ন করে ১৮ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

অন্যদিকে একই প্রজ্ঞাপনের মাধ্যমে  কক্সবাজারের বর্তমান এসপি মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি ‘ইয়াবা–কাণ্ডে’ সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করা হয়। এরপর একই অভিযোগে প্রত্যাহার করা হয় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আলমসহ সাতজনকে।