এমপি’র উপস্থিতিতে নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণঃ বিদায় নিলেন দায়িত্বে থাকা এসিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ জামিল আহমেদ ওয়াসিম :

বেনাপোল পৌরসভার সাধারণ নির্বাচনে জয়ী নবনির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন(নৌকা প্রতীক) এবং কাউন্সিলরদের নিকট বেনাপোল পৌরসভার প্রশাসনিক দায়িত্বভার হস্তান্তর করলেন পৌরসভার দায়িত্বে থাকা কর্মকর্তা-ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি)। এ সময় পৌরসভার আর্থিক হিসাব পরিসংখ্যানের একটি “নথী” মেয়র নাসির উদ্দিনের হাতে তুলে দেওয়া হয়।

রবিবার(১৩ আগষ্ট) বেলা ১১টার দিকে বেনাপোল পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এ দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

দীর্ঘ ১২ বছর পর গত ১৭ জুলাই/২০২৩ ইং তারিখ বেনাপোল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে জয়লাভ করেন-

বেনাপোল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক-মোঃ নাসির উদ্দিন(নৌকা প্রতীক)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর-জুলেখা খাতুন(১,২,৩ নং ওয়ার্ড)।

মীম খাতুন(৪,৫,৬ নং ওয়ার্ড)।
কামরুন্নাহার আন্না(৭,৮,৯ নং ওয়ার্ড)।

কাউন্সিলর-মোঃ সুলতান আহম্মেদ বাবু(১নং ওয়ার্ড)।
শরিফুল ইসলাম শরীফ(২নং ওয়ার্ড)।
মোঃ মিজানুর রহমান(৩নং ওয়ার্ড)।
মোঃ শাহীন(৪নং ওয়ার্ড)।
আজিম উদ্দিন গাজী(৫ নং ওয়ার্ড)।
মোঃ আসাদুর রহমান আসাদ(৬নং ওয়ার্ড)।
নুপুর হাজী(৭নং ওয়ার্ড)
হাসানুর রহমান তাজিন(৮ নং ওয়ার্ড)।
মোঃকামাল হোসেন(৯নং ওয়ার্ড)।

এলাকার এমপি হয়েও দীর্ঘ ১৩ বছর পর বেনাপোল পৌরসভা কার্যালয়ে এই প্রথম তিনি প্রবেশ করেছেন স্বীকার করে অনুষ্ঠানে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বিদেশি অপশক্তির অনেক লাঞ্ছনা, বহু ত্যাগের পর বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে পরাধীনতার শিকল থেকে মুক্ত করেছিলেন। আমি তারই দলের একজন ক্ষুদ্র কর্মী মাত্র। এমপি আমার পদবি নয়, আমি শাসকে বিশ্বাসী নই, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আর জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতামাখা উন্নয়নের সহযাত্রী।

তিনি বলেন, আমি ২০০৮ সাল থেকে দীর্ঘ প্রায় ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকারের একজন সংসদ সদস্য হয়ে শার্শাবাসীর সেবা করে আসছি। কখনও নিজেকে বিশাল ক্ষমতার মালিক বলে মনে করিনি। সকল সময় নিজ পরিবারের মতো এলাকাবাসীর সাথে মিশেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় শার্শাকে গড়েছি আপন মনে। মেয়র এবং কাউন্সিলরদের শুভেচ্ছা জানিয়ে সকলকে নিষ্ঠা এবং সততার সাথে কাজ করার আহবান জানান। পৌর এলাকার একটি লোকও নাগরিক সেবা থেকে বঞ্চিত না হয়,সেদিকে সকলকে লক্ষ্য রাখার আবেদন জানান”।

দায়িত্বভার হস্তান্তর শেষে বিদায়ী পৌর প্রশাসক- ফারজানা ইসলাম,সহকারী কমিশনার(ভূমি) কে সন্মাননা ক্রেষ্ট উপহার দেন মেয়র মোঃ নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন,” এসিল্যান্ড মহোদয়ের চাকরি জীবন সুন্দর ও সুখময় হোক এবং দীর্ঘায়ু কামনা করি। একজন দক্ষ কর্মকর্তা হিসেবে তিনি সুচারুরূপে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন,আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে ফারজানা ইসলাম বলেন,দীর্ঘ একটি বছর দায়িত্ব গ্রহণের পর অত্র প্রতিষ্ঠান কে আমি সব সময় চেষ্টা করেছি সততার সাথে পরিচালনা করার। কাজের প্রতিটি ক্ষেত্রে পেয়েছি পৌরবাসীর অকৃত্রিম ভালবাসা ও সহযোগিতা। এজন্য আমি অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই। নিজের শারিরীক এবং পারিবারিক সমস্যা থাকা সত্বেও সরকারের দুটি প্রতিষ্ঠান চালাতে গিয়ে যদি কোন সেবা গ্রহিতার মনে কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

দায়িত্ব গ্রহণের পর মেয়র নাসির উদ্দিন তার শুভেচ্ছা বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতীক নিয়ে আমার প্রিয় নেতা মান্যবর এমপি মহোদয় শেখ আফিল উদ্দিনের সহযোগীতায় বেনাপোল পৌরবাসীর ভালবাসা কুড়িয়েছি।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমি এখানে জনগণের সেবক হিসেবে সেবা দিতে এসেছি এখানে কোন লাভের জন্য আসি নাই। “ক” শ্রেণীভুক্ত বেনাপোল পৌরসভা থেকে নাগরিকদের জন্য যে সকল সেবা প্রদানের বিষয়গুলি আছে যেমন- কর আদায়,ময়লা আবর্জনা ও ড্রেণ পরিস্কারকরণ,রাস্তা-ঘাট নির্মাণ/পূণঃ নির্মান, পুকুর খনন/ভরাট, পাকা/সেমিপাকা/কাঁচা ঘর নির্মাণ বা ধ্বংস সাধন, বিদ্যমান ভবন বা স্থাপনার ব্যবহার পরিবর্তন ইত্যাদির নক্সা অনুমোদন,জন্ম সনদ প্রদান,লাইসেন্স প্রদান,নাগরিকত্বের সনদ প্রদান,স্বাস্থ্যগত সুবিধা ইত্যাদী সকল সেবা প্রদানের বিষয়ে সুষ্ঠ ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিচালনা পূর্বক “ক” শ্রেণীর এই পৌরসভাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চান বলে তিনি অঙ্গীকার করেন। এরজন্য সহকর্মীবৃন্দ পৌর কাউন্সিলরদের এবং পৌরবাসীর সহযোগীতা চান।