ইসলামী শ্রমনীতি ছাড়া শ্রমিকের মুক্তি সম্ভব নয়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ১লা মে জেলা কমিটির আয়োজনে বিশাল শ্রমিক সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলায়। 

লক্ষ্মীপুর পৌর দক্ষিণ তেমুহনী জমায়েত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী জেলা প্রেস ক্লাব সংলগ্ন পথসভা শেষ করে র‍্যালী সহ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংগঠনের আমন্ত্রিত মেহমানবৃন্দ। 

প্রধান অতিথি ছিলেন – সংগঠনটি কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।

বিশেষ মেহমান ছিলেন – ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা সেক্রেটারী মাওলানা জহির উদ্দিন, জেলা এস্টিটেন সেক্রেটারী হাফেজ লোকমান মাজহারী।

সমাবেশে বক্তরা ইসলামী শ্রমিক আন্দোলন গঠনের প্রেক্ষাপট নিয়ে বলেন, এ দেশে বসবাস রত মানুষের মধ্যে শতকরা আশি ভাগ মানুষই শ্রমজীবি। শ্রমজীবি মানুষ তাদের মানবিক মর্যদা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করছে।

আন্দোলনের সুযোগে অনেকে শ্রমিকের দরদী সেজে তাদেরকে প্রতারিত করে নিজেদের আখের গুহাচ্ছে। তথা কথিত শ্রমিক সংগঠনের নেতাদের অশুভ তৎপরতার কারণে অনেক মিল কল কারখানা বন্ধ হচ্ছে। অনেক শিল্প প্রতিষ্ঠান লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে। এই কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। শ্রমিকের এই দুঃসহ অবস্থার সুযোগে একশ্রেণির স্বার্থন্বেষী কৃত্রিম শ্রমিক দরদী নেতার জন্ম হয়েছে। যারা নিজেদের স্বার্থে শ্রমিকদের ব্যবহার করে, স্বার্থ হাছিলের পর তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করছে। ফলে শ্রমিকরা বছরের পর বছর আন্দোলন করার পরও তাদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। এ ধরণের কৃত্রিম শ্রমিক দরদীদের খঞ্জর থেকে প্রকিমদের মুক্ত করে তাদের যথার্থ মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষে চরমোনাইর মরহুম পীর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করিম রহ. এর বিশেষ দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। মরহুম পীর সাহেব হুজুর রহ. দীপ্ত কণ্ঠে ঘোষনা করেছিলেন যে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকের ন্যায্য অধিকার ও শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ প্রদত্ত সুমহান আদর্শ ইসলামের মধ্যেই নিহীত রয়েছে শ্রমজীবিসহ সকল মানুষের মর্যাদা, ন্যায্য অধিকার, চূড়ান্ত সাফল্য, প্রকৃত শান্তিও সার্বিক কল্যাণ রয়েছে। সমাবেশে আরো বক্তব্য রাখেন।

 সংগঠনের সাবেক জেলা সভাপতি ডা. আবদুর রহিম, জেলা সাবেক সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, জেলা যুবনেতা মাওলানা মুখলেছুর রহমান, জেলা ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান, জেলা সভাপতি ডাঃ নাসির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠন এর শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । 

উপস্থিত ছিলেন – সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা সাধারণ সম্পাদক আবুল কাসেম মিজানী সংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মেহরাজ সহ সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জহির প্রচার ও দাওয়াহ বিষয় সম্পাদক মোঃ শাহীন আলম লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি ডাঃ কামাল হোসেন, কমলনগর উপজেলার সেক্রেটারী মাওলানা জসীম উদ্দিন, রায়পুর উপজেলা সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, রামগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ার হোসেন জমাদ্দার প্রমুখ। 

সমাবেশে সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজানী। 

সমাবেশে সভাপতি বলেন, অধিকার বঞ্চিত মজলুম শ্রমজীবি মানুষেল ন্যায্য অধিকার আদায়ের জন্য সার্বত্মক প্রচেষ্টা চালানোর মাধ্যামে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করাই আমাদের লক্ষ্য। তাই সর্ব শ্রেণির শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান জানিয়ে সমাবেশ সমাপ্তি করেন। 

সমাবেশ শেষে সংগঠনটি বিশেষ প্রতিনিধি দলের নেতৃত্বে জেলা প্রশাসক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও স্বারকলিপি পেশ করেন। উল্লেখিত স্বারকলিপিতে ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের তালিকায় এনে নিরাপদ সাধারণ মানুষের উপর সকল ধরনের হয়রানি বন্ধ করে তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতার করে বিচারাধীন শাস্তির ব্যবস্থা করতে হবে।