ইলিশ অভয়াশ্রম অভিযানে জাল উদ্ধার ১ কোটি ১৪ লাখ ১৪ হাজার ২’শ ৯০ মিটার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর অঞ্চলের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে গ্রেফতারকৃত আসামী ৪৩ জন, ৯ জন আসামী অপ্রাপ্তবয়স্ক। ২টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জাল উদ্ধার করা হয় ১ কোটি ১৪ লাখ ১৪ হাজার ২’শ ৯০ মিটার। মাছ উদ্ধার করা হয় ৫’শ ২৪ কেজি, নৌকা আটক করা হয় ১১টি, বাল্কহেড ৪টি, রুজুকৃত মামলার সংখ্যা ৬টি, ৯ অপ্রাপ্ত বয়স্ক হওয়ার জিম্মায় প্রদান, নৌ প্রসিকিউশন ৪টি, ১টি চাপাতি, ১টি ছুরি, নগদ- ৮’শ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে বিনষ্ট হয়েছে।

গতকাল শুক্রবার (৫ এপ্রিল) তথ্য নিশ্চিত করেন চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ আঞ্চলিক অফিস।

নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

দেশের ৫টি অভয়াশ্রমসহ বিভিন্ন নদীতে মাছ ধরায় শুরু হয়েছে ২ মাসের নিষেধাজ্ঞা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ২ মাস সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। পাশাপাশি নিষেধাজ্ঞা চলাকালীন প্রত্যেক জেলেকে ৪০ কেজি করে চাল দেবে সরকার।