অস্ত্র ও গ্রেনেড সহ ৫ বিজিপি সদস্য বিজিবির হেফাজতে 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

কক্সবাজার টেকনাফের ঝিমংখালী সীমান্ত দিয়ে রাতে আবারো ৫ বিজিপি সদস্য অস্ত্র ও গ্রেনেড  সহ অনুপ্রবেশ করেছে। তবে তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছে । তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানাগেছে। ৫ বিজিপি সদস্যদের আপাতত হ্নীলা উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। দুই দিনে অনুপ্রবেশ করা বিজিপি সদস্যদের সংখ্যা এখন ১৪ জন। 

সোমবার (১৫ এপ্রিল) রাতে ঝিমংখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছেন বলে জানাগেছে। 

স্থানীয়রা জানান, রাতে মিয়ানমারের বলিবাজার এলাকার ৭ বিজিপি ক্যাম্পের ৫ বিজিপি সদস্য আত্নরক্ষার্থে অনুপ্রবেশ করেছে। তবে তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে শুনেছি।

টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, বিজিবি সদস্যরা সীমান্তে দায়িত্ব রত রয়েছে। তবে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় প্রস্তুুত।