অদম্য নারী, বিভাগীয় সম্মাননা পেলেন সাংবাদিক তপুর মা আছিয়া

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর :


রাজশাহীতে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর বিভাগীয় সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় নারীবিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।

এতে সফল জননী ক্যাটাগরিতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র পেয়েছেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম তপুর মা মোছা. আছিয়া বেগম।

মঙ্গলবার দুপুরে তার হাতে এসব তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান। এসময় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন।

মোছা. আছিয়া বেগমসহ ৮ জেলার মোট ৩৯ জন অদম্য নারীর হাতে এসব পুরস্কার তুলে দেয়া হয় এবং তাদের মধ্যে ৫ জনকে বাছাই করে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়।