৫৯ বিজিবি সোনামসজিদ আইসিপি থেকে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১২ মার্চ ২০২৬, বিকেল আনুমানিক ৫টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সোনামসজিদ আইসিপিতে নিয়মিত চেকিং কার্যক্রম চলাকালীন মোঃ সানি মাই (২৭) নামে একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। তার নিকট থেকে ০২টি খাঁটি স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন ২৩১.৮১ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য ৫৩,৯৪,৬০০/- টাকা।

আটককৃত ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, বিজিবি রাজস্ব ফাঁকি প্রতিরোধে সর্বদা সতর্ক এবং সকল অপকৌশল প্রতিহত করছে।