সাবেক আইনমন্ত্রী ও সাবেক আইজিপিকে গ্রেপ্তার দেখানো হলো হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে নতুন মামলায় তাদের গ্রেপ্তারের  আবেদন মঞ্জুর করেন।

আসামিদের এদিন সকাল ৮টার দিকে কারাগারে আটক থাকা আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।