সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও  জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

 সিরাজুল ইসলাম সাতক্ষীরা : জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টায়  শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান।  শুরুতেই জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ভিডিও বার্তা প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদৎপাল।  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ,  পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু জাহিদ ডাবলু, শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল মাহদীন সাদী, জুলাই যোদ্ধা আহত মোঃ জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরার ৪ শহীদ পরিবারসহ মোট ১০১ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারী পরিবারগুলোর চোখে ছিল শ্রদ্ধা, গর্ব ও আবেগের অশ্রু।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। তাতে ‘জুলাই আন্দোলন’ কেন্দ্রিক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র মোহিনী তাবাসসুমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা -কর্মচারী, শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।