সাতক্ষীরা,বিজিবির অভিযানে ফেন্সিডিলসহ সাত লক্ষাধিক টাকার পন্য আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • সিরাজুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

 ‍বৃহস্পতিবার (১৩ ফেব্রুযারি ২০২৫) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ পদ্মশাখরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ হতে ১৪ আরবি আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রামকৃষ্ণপুর ব্রিজ নামক স্থান হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করে।

পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/৩ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ঘোষপাড়া নামক স্থান হতে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭/৩৯ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন বলদঘাটা নামক স্থান হতে ৭০ হাজার টাকার মূল্যর ভারতীয় ঔষধ আটক করে।

তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস এবং ১৩/৩ এর ৩ আরবি এবং হতে আনুমানিক ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নটিজঙ্গল এবং কেড়াগাছি নামক স্থান হতে ৬৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং বোরখা আটক করে।

কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৪ আরবি হতে আনুমানিক ৬০০-১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি মাঠ এবং বলফিল্ড মোড় নামক স্থান হতে ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে ঝাউডাঙ্গা চেপোস্ট নামক স্থান হতে ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় নাইটি (ওড়নাসহ) ও লুঙ্গি আটক করে।

এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১১০ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আটক পন্যের সর্বমোট মূল্য ৭ হাজার ১১ হাজার টাকা।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

শ্যামনগর উপজেলার উত্তর কৈখালীতে বিজিবির অভিযানে ভারতীয় ঔষধ (জিনভিয়া) আটক করা হয়েছে। এ সময় কোন চোরকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

উত্তর কৈখালী বিজিবির কোম্পানী কমান্ডার জানান, ১৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব কৈখালী রাস্তায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় জিনভিয়া ২৯৪০ পাতা ঔষধ আটক করা হয়।

এ সময় কোন চোরাকারবারীকে সনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।