শাকচরে বিএনপির নির্বাচনীয় পরিচালনা কমিটি গঠন: সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসন অবস্থিত শাকচর ইউনিয়নে বিএনপির নির্বাচনীয় পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকাল সাড়ে ৩টায় শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় বিএনপি নেতা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন শাকচর ইউনিয়ন বিএনপির সভাপতি রাব্বি এলাহি জহির। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন লিটন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর পশ্চিম বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান।

এ ছাড়াও, সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, তাঁদের মধ্যে মোশাররফ হোসেন পাটোয়ারী, মাহবুবুল আলম ভুট্টু, অ্যাডভোকেট সকত আলী চৌধুরী লিটন, আনোয়ার হোসেন ফারভেজ চৌধুরী, অ্যাডভোকেট বাহার এবং অ্যাডভোকেট হুমায়ুন প্রমুখ।

এ সময় বক্তারা শাকচর ইউনিয়নের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দলের কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এই নির্বাচনী পরিচালনা কমিটি দলের ভিতর আরও সুসংগঠিত হওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং শাকচরের জনগণের মাঝে দলের প্রতি আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

উল্লেখ্য, শাকচর ইউনিয়ন বিএনপি সম্প্রতি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে, যা স্থানীয় ভোটারদের মধ্যে বেশ প্রশংসা পাচ্ছে।