লক্ষ্মীপুর সদরের মান্দারী ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনে ইউএনও

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১০ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা সোমবার সকালে উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

সোমবার সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছান। পরে পরিষদের চলমান কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া ও নাগরিক সেবার মান পরিদর্শন করেন।

এরপর তিনি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান এবং অফিসের রেজিস্টার, নথিপত্র ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে ইউএনও বলেন, “সাধারণ মানুষ যেন সহজে ও স্বচ্ছভাবে সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতেই আমাদের এই পরিদর্শন। কোথাও কোনো অনিয়ম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় স্থানীয় ইউপি সচিব, ভূমি সহকারী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।