
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার ৪টি সংসদীয় আসনে ভোট শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এতে ৩টিতে নৌকার প্রার্থী ও ১ টিতে স্বতন্ত্র ঈগল প্রার্থী বিজয়ী হোন।
গতকাল রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান স্বাক্ষরিত এ ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।
লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগলের প্রতিকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।
লক্ষ্মীপুর-৩ আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী এম এ সাত্তার ৩৫ হাজার ৬২৮ ভোট পেয়েছেন।
লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মো. আব্দুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মোশাররফ হোসেন ৩৩ হাজার ৮১০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য , ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ছিলো ১৪ লাখ ৯৬ হাজার ৫ শত ৯৬ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩ শত ৯৯ ও পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১ শত ৯৩ জন। আর হিজড়া ভোটার ৪ জন। এনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩১ জন প্রার্থী।
