লক্ষ্মীপুর আদর্শ সামাদে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলা উদ্বোধন করা হয়েছে। তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য নিয়ে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়েছে। 

গত বুধবার (২২ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়েছে।

 পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরাবৃন্দরা।

মেলায় সরকারি ৩৬টি ও বেসরকারি ৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

টিআইবি ও সনাকের লক্ষ্মীপুর জেলা সভাপতি জেড এম ফারুকির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন।  

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক ফারহানা ফেরদৌস, কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান প্রমুখ।