লক্ষ্মীপুরে মহিষ চুরির ঘটনায় গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে মহিষ চুরির ঘটনায় বাহার আলী সর্দার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ নভেম্বর) রাতের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত বাহার আলী সর্দার উত্তর চর রমনী মোহন গ্রামের মৃত সত্তর সর্দারের ছেলে।

মহিষের মালিক মনির হোসেন জানান, “দুই মাস আগে চর রমনী মোহন ইউনিয়নের শহীদ উল্লাহর চর থেকে আমার চারটি মহিষ চুরি হয়ে যায়। সম্প্রতি চুরি হওয়া একটি মহিষ চর বংশী ইউনিয়নের দক্ষিণ চর কাচিয়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় আমি পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছি এবং বিচার চাই।”

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, “মহিষ চুরির ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামী বাহার আলীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।”

স্থানীয়রা বলছেন, চুরি হওয়া পশু উদ্ধারের পাশাপাশি দ্রুত সকল আসামীর গ্রেফতার হলে এলাকায় শৃঙ্খলা পুনরায় ফিরে আসবে।