
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্গঠনে থানার কার্যক্রম শুরুর চেষ্টা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ হেড কোয়ার্টার সুত্রে জানা যায় ১৩ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টির কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার দুপুর থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানারও কার্যক্রম শুরু হয়েছে।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায় সরজমিনে গিয়ে দেখা যায় থানা বিল্ডিংয়ে আগুনের গন্ধ ও ভিতরের অনেক আসবাবপত্র ভাংচুর করেছিলো দুর্বৃত্তরা। যাবতীয় ক্ষয়ক্ষতির হিসাবের তথ্যাদি সংরক্ষণ করছে রামগঞ্জ থানা পুলিশ।
রামগঞ্জ থানার একজন কর্মকর্তা জানান, পিছনের জঞ্জাল সরিয়ে সামনে সবাইকে নিয়ে থানার দৈনন্দিন কার্যক্রম শুরু করতে চান তারা। এজন্য এলাকাবাসী সহ সকলের সহযোগিতা কামনা করেন রামগঞ্জ থানা পুলিশ।
