
মোঃ আল এমরান, রায়পুর উপজেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভার শুরুতে জুলাই গণহত্যায় শহীদদের স্মরণে পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
উক্ত সভায় জুলাই নিহত ও আহত ছাত্র-ছাত্রী এবং পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে জুলাই ২০২৪ এর স্মৃতি চারণ করতে গিয়ে এক পর্যায়ে কান্নায় ভেঙে পরেন। আহতরা দাবী জানান জুলাই আন্দোলনে নিহতের সাথে জড়িতদের বিচার ও আহতদের সাহায্যের জন্য। সভাশেষে ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং শহীদ দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে সকাল থেকে চলতে থাকা জুলাই অভ্যুত্থানের উপর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও গ্রাফিক্স ডিজাইন পরিদর্শন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া উপজেলা শিক্ষা অফিসার ও
রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি
অ্যাডভোকেট আব্দুল জাব্বার ফরিদ, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমআর সুমন এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
