
মোঃ হাছানুর জামান ভূঁইয়া রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরো গতিশীল করার লক্ষ্যে রামগঞ্জ- হাজিগঞ্জ ২০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরে ফোরলেনে রূপান্তরের লক্ষ্যে ঢাকার নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং সার্ভে কাজ চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে রামগঞ্জ – হাজীগঞ্জ সড়কের চাঁদপুর – অংশের ১০ কিলোমিটার সড়কে দুই ভাগে ১২ জন অডিট কাজে নিয়োজিত রয়েছেন। সড়কে গতিপথ, সড়কের দুই পাশে দোকানপাট, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ডিজিটাল মেশিনের সার্ভে করছেন নিয়োজিত কর্মকর্তারা। ১০ কিলোমিটার কাজ শেষ করতে তাদের সময় লাগবে প্রায় দুই সপ্তাহ। ১৯৯৬ সালে রামগঞ্জ – হাজীগঞ্জ ২০ কিলোমিটার সড়ক বাস্তবায়নের পর থেকে দেশের দক্ষিণ উত্তর অঞ্চলের যানবাহনের সংখ্যা বেড়ে যায়। আর এতে করে বিভিন্ন সময় সড়কে দুর্ঘটনাসহ যানবাহন চলাচলে যানজট বেড়ে যায়। বাইপাশ সড়ক হিসেবে পরিচিত লাভ করায় নিরাপদ যানবাহনের কথা চিন্তা করে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ চার লেনে রুপান্তর করার লক্ষ্যে সরকারের কাছে প্রস্তাবনা পাঠান। সড়কের কর্মরত সার্ভেয়ার প্রধান আলমগীর হোসেন বলেন, রামগঞ্জ -হাজীগঞ্জ ২০ কিলোমিটার সড়ক ফোরলেনে রূপান্তর রুপান্তরকরণ হবে। সেই লক্ষে আমরা ঢাকা নুরুজ্জামান ইঞ্জিনিয়ারিং সার্ভে কাজ করে আসছি। আমরা সার্ভের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর তা পরবর্তীতে সরকার জমি অধিগ্রহণসহ বাকি কাজ বাস্তবায়ন করবে। রামগঞ্জ হাজিগঞ্জ সড়কের চারলেনে নেই উন্নতি হওয়ার সম্ভাবনার সার্ভে কাজ দেখে এখানকার স্থানীয়দের মধ্যে যেন উৎসবের আমেজ দেখা লক্ষ করা যায়। সড়ক ও জনপদ বিভাগের রামগঞ্জ সার্কেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জামেল হোসেন বলেন,সার্ভে প্রতিবেদন সড়ক ও জনপদ বিভাগে জমা দেওয়ার পর তা পরবর্তীতে সেতু মন্ত্রণালয়ের পাঠানো হবে। ভূমি অধিগ্রহণের যাচাই বাছাই শেষে ফোরলেনে জন্য টেন্ডার প্রক্রিয়া বাস্তবায়ন হবে।
