
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ঔষধ ব্যবসায়ীদের সংগঠন (বিসিডিএস) এর নেতৃবৃন্দ রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটি, সদস্য ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা (শুক্রবার ২৫ আগষ্ট) সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বিসিডিএস নেতৃবৃন্দ মতবিনিময় সভা শেষে প্রেস ক্লাবের নবাগত কার্যকরি কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বিসিডিএস এর কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন, বিসিডিএস এর সাধারণ সম্পাদক ও মারিয়া মেডিকেল হলের স্বত্বাধীকারী আরমান খাঁন।.রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম কাউছারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, অর্থ সম্পাদক ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, দপ্তর ও প্রচার সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব নিজস্ব প্রতিনিধি এস এম বাবুল বাবর, নির্বাহী সদস্য ও দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি জিএস নজরুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারী, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম, দৈনিক নতুন দিন প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, দৈনিক ভোরের সময় প্রতিনিধি হাছানুর জামান ভূঁইয়া, দৈনিক গণজাগরণ প্রতিনিধি সোহেল চোকিয়া,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ রাজুসহ একেডি ফার্মেসীর প্রতিনিধি যাবের হোসেন (শোভন), মা-বাবা ফার্মেসীর স্বত্বাধীকারী বাহারুল আলম, পপুলার মেডিকেল হলের প্রতিনিধি মিনহাজ পাটোয়ারী, নবীণ ফামের্সীর প্রতিনিধি মোঃ ফখরুল ইসলাম ফয়সাল, মারজাহান ফার্মেসীর স্বত্বাধীকারী মোঃ আবদুর রহমান প্রমূখ।
