রামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন  ড: আনোয়ার হোসেন খান এমপি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড: আনোয়ার হোসেন খান এমপি। 

১৬ অক্টোবর বিকাল সাড়ে চারটায় উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাওয়ালী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাঈন উদ্দিনের

সভাপতিত্বে ও ইউপি সদস্য নূর হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়ার বেলাল আহমেদ, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা সহ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।