রামগঞ্জে ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল সাহেবের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক রহমান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

আজ ০৭/০৪/২০২৩ ইং, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লায়ন এম এ আউয়াল সাহেবের উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। রামগঞ্জ উপজেলার, ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত হীরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। হিরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ আদায় করার পরপরই দোয়ার আয়োজন করা হয়। এরপর সকল রোজাদারদের মাঝে ইফতার বণ্টন করা হয়।