ভুয়া সিআইডি আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় চাইনিজ চাকুসহ সোহেল নামে এক ভুয়া সিআইডিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর জেলায় সেনাবাহিনী ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

এর পূর্বে বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত চাকু লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোহেল পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মদ্যপ অবস্থায় উত্তর তেমুহনী এলাকায় সিআইডি পরিচয়ে শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। 

এটি দেখে বণিক সমিতির এক সদস্য বাংলাদেশ সেনাবাহিনীকে খবর দেয়। 

পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্ত্বাধিকারী।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, আটককৃত ব্যক্তিকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগ ব্যবস্থা নেওয়া হবে।