বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর পরকালে মুক্তি লাভের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের পশ্চিম পাশে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

আয়োজনটির উদ্যোক্তা ছিল জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন সবুজ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের লক্ষ্মীপুর জেলার শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ।

এ সময়, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি আফজাল হোসেন সবুজ বলেন, “মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। আজকের এই আয়োজন আমাদের সেই মুক্তিযুদ্ধের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক।”

এ কে এম মাহমুদ রিয়াজ বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান কখনও ভুলে গেলে চলবে না। এই আয়োজন সেই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি সুযোগ।”

মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে খাবার পরিবেশন করা হয়।