

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা নুরের নবী চৌধুরীর পরকালে মুক্তি লাভের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের পশ্চিম পাশে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজনটির উদ্যোক্তা ছিল জাতীয় গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আফজাল হোসেন সবুজ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের লক্ষ্মীপুর জেলার শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ।
এ সময়, শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি আফজাল হোসেন সবুজ বলেন, "মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে। আজকের এই আয়োজন আমাদের সেই মুক্তিযুদ্ধের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক।"
এ কে এম মাহমুদ রিয়াজ বলেন, "বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের অবদান কখনও ভুলে গেলে চলবে না। এই আয়োজন সেই অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার একটি সুযোগ।"
মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাইকে খাবার পরিবেশন করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com