
মোহাম্মদ ইউনুছ অভি :
এনজিও সংস্থার কাজে ব্যাবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে ১১৫,০০০ পিস ইয়াবা উদ্ধার ও গাড়িসহ চালক আটক।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে গতকাল রাত সাড়ে দশ টা হতে বারোটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফ পৌরসভাস্থ টেকনাফ প্রধান সড়কের কে কে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে হতে একটি এসি মিনিবাসের সাইড বডিতে বিশেষ কায়দায় লুকায়িত ১১৫০০০(এক লক্ষ পনের হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ি চালক শাহেদ কে আটক করা হয়। গাড়িতে প্রাপ্ত কিছু ডকুমেন্টস হতে ধারণা করা হয় এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে। তবে ব্যবসার সাথে কে বা কারা জড়িত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে আসা সম্ভব। সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। এই মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন।
গেফতার গাড়ি চালক : মোহাম্মদ সাহেদ(১৯), পিতা: শাহ আলম, মাতা মাহমুদা বেগম সাং শিকদার বিল 5 নং ওয়ার্ড ভূইয়াপাড়া রাজা পালং ইউনিয়ন থানা উখিয়া জেলা কক্সবাজার।
