ফরিদগঞ্জ পাইকপাড়া দক্ষিণে নৌকার টিকিট পেলেন মিন্টু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

মোঃ শফিক তপাদার, চাঁদপুর জেলা প্রতিনিধি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদগঞ্জ ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রার্থী নৌকার মনোনয়ন পেলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী।

শুক্রবার ৪ নভেম্বর সন্ধায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার বিষয়ক মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত শেষে আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত পত্রে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মোহাম্মদ হোসেন মিন্টু পাটওয়ারী বলেন, জাতির পিতার আদর্শকে বুকে লালন করে ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। এবং দলের হয়ে এলাকার সাধারণ জনগনের বিভিন্ন ভাবে খেদমত করে আসছি তার উপহার হিসেবে দল আমাকে যথাযোগ্য মূল্যায়ন করেছে তাই আমি জননেত্রী এবং মাননীয়া প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ নীতি নিধারনী এবং চাঁদপুর-৪ ফরিদগঞ্জ নির্বাচনী আসনের সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়সহ সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর সোমবার উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে জনগণের ভোটের মাধ্যমে বিজয়ী লাভ করবো।