ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এক সময় সারাদেশে মডেল বিদ্যাপীঠে রূপান্তর হবে-সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ শফিক তপাদার, চাঁদপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সদ্য সাবেক সভাপতি সুজিত রায় নন্দী বলেছেন, ফরক্কাবাদ ডিগ্রি কলেজ এক সময় সারাদেশে মডেল বিদ্যাপীঠে রূপান্তর হবে। আর এ কাজটি করতে এ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে এক হয়ে সুনামেরসহিত নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

শুক্রবার ৪ নভেম্বর সকালে ২০২২ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায়, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য ড. আব্দুল্লা আল মমিন, কলেজের দাতা সদস্য সৈয়দ আহমেদ পাটোয়ারী, , কলেজের বিদ্যুৎসাহী সদস্য রুহুল আমিন মিজি, অভিভাবক সদস্য মোঃ সেলিম পাটওয়ারী, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদ, কলেজের বিদ্যুৎসাহী সদস্য আমিনুল হক মজুমদার, হিতৈষী সদস্য হারুনর রশীদ তালুকদার, ,অভিভাবক সদস্য মোঃ ইব্রাহীম খাঁন প্রমূখ। ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীলিপ চন্দ্র দাস এবং বাংলা প্রভাষক মোঃ হাফিজুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোঃ সালাউদ্দিন এবং গীতা পাঠ করেন সুভংকর।