
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ কবল থেকে রক্ষা পেয়েছে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের ডা: আবদুল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী তুহিনা আক্তার (১৬)। সেই চর আলী আহসান গ্রামের রফিকুল ভুঁইয়ার কন্যা।
স্থানীয় এলাকাবাসী ও ইপসা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ সিভিল সোসাইটি কমিটির সূত্রে জানা যায়, শাকচর ইউনিয়নের আমিন হোসেনের ছেলে রাকিব হোসেন (২১) এর সাথে তুহিনা আক্তারের বৃহস্পতিবার বিবাহ দিন ধার্য্য করা হয়। রাকিব পেশায় একজন কৃষক।
পরে ইপসা জেলা বাল্য বিবাহ প্রতিরোধ সিভিল সোসাইটি কমিটি সদস্যরা জানতে পেয়ে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জানায়। পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার ভূমি মুকবুল হোসেন ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ কে সঙ্গে নিয়ে দুপুরে মেয়ের বাড়িতে গিয়ে তার পিতার মাতার কাছ থেকে মেয়েকে বিয়ে দিবেনা মর্মে মুছলেকা নিয়ে আসেন।
ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ জানান, বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে পুলিশ গিয়ে বিবাহের কার্যক্রম বন্ধ করে দেন। পরে সহকারী কমিশনার ভূমি গিয়ে মেয়ের অভিভাবকের কাছ থেকে মুছলেকা নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনারস্থলে সদরের এসিল্যান্ড ও ইউপি চেয়ারম্যানসহ পুলিশ গিয়ে মুছলেকা নিয়ে বন্ধ করে দেয়া হয়।
