
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ৪ আসনের উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির নিজ উদ্যোগে ২ উপজেলায় ৩৫ টি গরু উপহার দিয়েছেন ১১ টি ইউনিয়নে।
গত ১৩ আগষ্ট রবিবার নেতাকর্মী ও প্রত্যেক এলাকার অসহায় এতিমদের জন্য গরু ও খাদ্য সামগ্রী হস্তান্তর করেন সাবেক ওই সাংসদ বদি।
বদির নিকটতম সূত্রে জানা যায়।উখিয়া ও টেকনাফ ১ পৌরসভা সহ ১১ টি ইউনিয়ন পরিষদে,বঙ্গবন্ধু-শোক দিবস উদযাপন উপলক্ষে প্রত্যেক ওয়ার্ড ও দলীয় নেতাকর্মী ও এতিমদের জন্য একটা করে ৩৫ টি গরু ও খাদ্য সামগ্রী পাঠিয়ে দিয়েছে।
যদিও আলোচিত সাবেক সাংসদ আব্দুর রহমান বদির সাথে ভিন্নমত পোষণ করে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ-যুবলীগের নেতারা শোক দিবস পালন করছে।
এবিষয়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগে সভাপতি নুরুল বশর বলেন,বদি কে!বদি আমার কর্মি।বদি শোক দিবস পালন উদযাপন করতে চাইলে আমার পরামর্শ নিতে পারে।আর সে আওয়ামিলীগের কর্মি হিসেবে আলাদা ভাবে এ দিবস উদযাপন করতে পারে। আমরা আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতারা এক সাথে ১০/১৫ হাজার নেতা কর্মি মিলে,আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন করবো।
টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের জরুরী সভায় বদি বলেন। বিগত ১৫ বছর আওয়ামী লীগ নাম ব্যবহার করে যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেছে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের কয়েকজন নেতা। তারা আজ কোটি কোটি টাকার মালিক। সে সব ব্যক্তিরা যখন শোক দিবস পালনের জন্য দলীয় সুবিধা বঞ্চিত সাধারণ নেতা কর্মিদের নিকট চাঁদা আদায়ের কথা বলে তখন লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকে না।
বদি আরো বলেন- দলের নাম বেচে আজ যারা কোটিপতি তারাই আজ দলীয় প্রধানের ডাকে সারাদিতে গিয়ে চাঁদা উঠায়। আমি দলীয় সুযোগ সুবিধা ভোগ করে ব্যবসা বানিজ্য করে ইনকাম করেছি সুতরাং প্রধান মন্ত্রীর ডাকে বা নির্দেশে নৌকার জন্য আমার সমস্ত অর্থ সম্পত্তি বিলিয়ে দিতে আমার কোন আপেক্ষ নেই।প্রয়োজনে বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে দিব।
সুবিধা ভোগী দলীয় নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন- দেশী বিদেশী ষড়যন্ত্রের মুখে এবারের নির্বাচন হবে কঠিন। আপনারা যারা টাকার বস্তার মুখ চেপে ধরে বসে আছেন।আপনাদের টাকা আপনাদের কাছে রাখুন। আগামী বারে নৌকার বিজয়ের জন্য উখিয়া-টেকনাফের মাঠে ময়দানে নেমে পড়ুন। টাকা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যান, তবু শেখ হাসিনাকে এই দেশের প্রধান মন্ত্রী হিসেবে বাঁচিয়ে রাখতে হবে। না হয় আপনার আমার আস্থিত্ব দূরের করা সাধারন মানুষের জীবন পর্যন্ত হুমকির মুখে পড়বে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন,গতবছর এভাবে শোকদিবস উদযাপন হয়নি।এবারে সাবেক এমপি বদি উপহার দেওয়া গরু টি, দুই আড়াই হাজার মানুষের খাওয়ার আয়োজনের ব্যবস্থা হয়েছে।এতে সাধারণ মানুষ অত্যান্ত খুশি,আমরাও খুশি।
বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাবেক এমপি বদি আমাদের পরিষদের জন্য জন্য দুই লক্ষ্য টাকা দিয়েছে।তিন হাজার মানুষের জন্য খাবার প্রস্তুত করেছি১৮ তারিখের জন্য।এমটাই বলছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি আরো বলেন,গত বছর আমাদের ইউনিয়নের পক্ষথেকে করা হয়েছিল।এবছর ‘বদি’শোক দিবসের জন্য সব কিছু করে দিয়েছে।
টেকনাফ বাহার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে। সাবেক এমপি বদি সবকিছুর অ্যারেস্টমেন্ট করে দিয়েছে।একটা টাকাও আমাদের ইউনিয়ন থেকে দিতে হয়নি।নির্বাচনী অংশ হিসেবে এবছর প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে এক অতুলনীয় দৃষ্টি আকর্ষণ করেছে।
