জেলা পুলিশের পক্ষ থেকে ১১ জন পুলিশ সদস্যদেরকে অবসরজনিত ও বদলিজনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আজ বুধবার লক্ষ্মীপুরের পক্ষ থেকে বিভিন্ন পদবীর ১১ জন পুলিশ সদস্যদেরকে অবসরজনিত এবং মোঃ মোর্শেদ আলম, আরও-১, রিজার্ভ অফিস, লক্ষ্মীপুর এঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।

এ সময় বিদায়ী অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন – অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অন্তু কুমার দাস, মেডিকেল অফিসার বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।