বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রায়পুরায় বাংলা শুভ নববর্ষ ১৪৩২ পালিত 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা :

রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪৩২ বাংলা শুভ নববর্ষ পালিত হয়েছে, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা মঙ্গল শুভযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২আনুষ্ঠানিকভাবে  শুরু হয়, মঙ্গল শুভযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সমাপ্তি হয়, পরে এসো এসো হে বৈশাখ গানের  মাধ্যমে নববর্ষ কে স্বাগতম  জানানো হয়, পরে রায়পুরা উপজেলা বিয়াম ল্যাবরেটরি  স্কুলের সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে  আমন্ত্রিত অতিথিদেরকে বাঙালির ঐতিহ্য চিড়া, মুড়ি , দই দিয়ে আপ্যায়ন করা হয়।