
চাঁদপুরের সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদে মঙ্গলবার ২৫ মার্চ সকাল ৮টা থেকে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার ২৫ মার্চ সকালে সরজমিনে গিয়ে দেখা যায় ট্যাগ অফিসারের উপস্থিতিতে ১০৫৪ জন জেলেদের মাঝে ৭৫ কেজি ২০০গ্রাম করে চাল বিতরণ করা হয়।
তরপুরচন্ডী ইউনিয়নে জেলেদের সংখ্যা হচ্ছে ১০৫৪ জন এবং বরাদ্দ পাওয়া গিয়াছে ৯৯৪ জনের।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুনচুর আহমেদ এর সাথে কথা বলে জানা যায়, আমাদের ইউনিয়নে ১০৫৪ জন জেলে রয়েছে আমি বরাদ্দ পেয়েছি ৯৯৪ জনের এ কারনে ৭৫ কেজি ২০০ গ্রাম করে বিতরণ করা হচ্ছে।
জেলেদের মাঝে আবুল হোসেন নামে ব্যাক্তি জিজ্ঞেস করলে বলেন আমরা সঠিক নিয়মে চাল পাচ্ছি এবং কোন টাকা দিতে হয় না এবং ৭৫ কেজি ২০০ গ্রাম চাল সকলের মাঝে বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার নুরজাহান বেগম,মৎস্য সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, আনসার ভিডিপির মনির হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মুনচুর আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে ৭৫ কেজি ২০০গ্রাম করে চাল বিতরণ করা হয়।
