চাঁদপুরে বিএনপির উপদেষ্টা হলেন ড. আ ন ম এহসানুল হক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক দু’বারের সংসদ সদস্য ড. আ ন ম এহসানুল হক মিলন । ড. আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুর জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা পদে মনোনীত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত : ড. আ ন ম এহসানুল হক মিলন ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ছিলেন। চার দলীয় জোট সরকারের আমলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন সমগ্র বাংলাদেশের পাবলিক পরীক্ষায় নকল প্রতিরোধে ব্যাপক ভূমিকা রেখেছেন। এতে করে দেশবাসীর প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

অন্য দিকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ড. আ ন ম এহসানুল হক মিলনকে চাঁদপুর জেলা বিএনপি’র উপদেষ্টা পদে মনোনীত করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।