চাঁদপুরের মেঘনায় জাটকা ধরায় ১৩ জেলেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর জেলায় মেঘনা নদীতে জাটকা ধরায় ১৩ জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। 

এসময় দেড় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৪টি চায়না চাই ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয় থাকে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এতথ্য জানান।

গ্রেফতারকৃত জেলেরা হলেন – শাহজালাল বন্দুকশী (২৭), মোহাম্মদ জাকারিয়া (১৯), সাগর (১৯), আমিনুদ্দিন ব্যাপারী (৩২), বাচ্চু মাঝি (৬২), আবুল পাইক (৩৬), সুমন হাওলাদার (২৫), মান্নান হাওলাদার (৬০), আলম প্রধান (৩৫), খোকন গাজী (৪৭) ও নুরুল হক (৫৫)। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক।

নৌপুলিশ জানায়, বুধবার (১৩ মার্চ) দিনগত রাতে মেঘনা নদীর চাঁদপুরের সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মিনার বাজার ও লালপুর এলাকা থেকে জেলেদের আটক করা হয়। তাদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।