চলতি বছরের (২০২৬) যাকাত-ফিতরা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

ফারজানা আক্তার বৃষ্টি,  নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের (১৪৪৭ হিজরি সনের /২০২৬ খ্রিষ্টাব্দ) যাকাত ও সদকায়ে ফিতরের নেসাব এবং পরিমাণ ঘোষণা করেছে জামিয়া রাহমানিয়া আরাবিয়া-এর ফতোয়া বিভাগ।২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির দারুল ইফতা জানায়, ইসলামি শরিয়তের মানদণ্ড অনুযায়ী ৫২.৫ ভরি রূপার মূল্য বিবেচনায় এ বছর যাকাত-ফিতরার নেসাব নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার টাকা।

যাকাতের নেসাব: স্বর্ণ, রূপা ও আধুনিক মুদ্রা

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণ, রূপা ও প্রচলিত মুদ্রার ক্ষেত্রে নির্ধারিত নেসাব পরিমাণ সম্পদের ওপর ২.৫ শতাংশ হারে যাকাত আদায় করতে হবে।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-এর ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণালংকারের যাকাত নির্ধারণে ১৫ শতাংশ বাদ দিয়ে যাকাতযোগ্য মূল্য হিসাব করা হয়েছে। সে অনুযায়ী—

স্বর্ণের ধরন

বাজারমূল্য (প্রতি ভরি)

১৫% বাদে যাকাতযোগ্য মূল্য (প্রতি ভরি)

২২ ক্যারেট

২,৫৮,৮২৫ টাকা

২,২০,০০০ টাকা

২১ ক্যারেট

২,৪৭,১০০ টাকা

২,১০,০০০ টাকা

১৮ ক্যারেট

২,১১,৭৬০ টাকা

১,৮০,০০০ টাকা

সনাতন

১,৭৩,৩৩০ টাকা

১,৫০,০০০ টাকা

উপরোক্ত যাকাতযোগ্য মূল্যের ভিত্তিতে মোট স্বর্ণমূল্যের ওপর ২.৫ শতাংশ হারে যাকাত দিতে হবে বলে জানানো হয়।

সদকায়ে ফিতরের হার দারুল ইফতা জানিয়েছে, খাদ্যদ্রব্যের বাজারদরের ভিত্তিতে এ বছর সদকায়ে ফিতরের পরিমাণ নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে—

খাদ্যদ্রব্য

পরিমাণ

প্রতি কেজি দর

১টি ফিতরা

কিশমিশ

৩.৩ কেজি

৮৫০ টাকা

২,৮০০ টাকা

পনির

৩.৩ কেজি

৮০৩ টাকা

২,৬৫০ টাকা

খেজুর

৩.৩ কেজি

৬০৬ টাকা

২,০০০ টাকা

যব

৩.৩ কেজি

১৩৬ টাকা

৪৫০ টাকা

গম/আটা

১.৬৫ কেজি

৬০ টাকা

১০০ টাকা

দারুল ইফতার প্রধান মুফতি মনসূরুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপার দরে স্থানীয়ভাবে তারতম্য হতে পারে। তাই প্রত্যেকে নিজ নিজ এলাকার বাজারদর যাচাই করে য্কাত আদায় করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যাকাত ফরজ হওয়ার জন্য বছরের শুরু ও শেষে পূর্ণ নিসাব পরিমাণ সম্পদের মালিকানা থাকতে হবে। বছরের মাঝখানে নিসাবের মালিক থাকুক বা না থাকুক, শুরু ও শেষে নিসাব থাকা শর্ত। তবে সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় নিসাবের মালিক হওয়াই যথেষ্ট।