
দিনাজপুরের খানসামায় গাঁজাসহ শফিকুল ইসলাম(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে খানসামা থানা পুলিশ।
গত শুক্রবার দুপুরে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পূর্ব বাসুলী ভুল্লীর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, পূর্ব বাসুলী (পাবনাপাড়া) এলাকার সাখাওয়াত আলী শেখের ছেলে শফিকুল ইসলাম(২০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসআই শামীম মিয়া ও এএসআই বরুণ ও সঙ্গীয় ফোর্সসহ একটি টিম অভিযান চালিয়ে আসামিকে তাকে আটক করে।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
