টেকনাফে র‌্যাবের অভিযানে এক লক্ষ পিস ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোহাম্মদ ইউনুছ অভি টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফের পূর্ব সিকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। 

আটককৃত মাদক কারবারী হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড পূর্ব সিকদারপাড়ার

শামশুল আলম প্রকাশ আতর শামশুর ছেলে 

সাইফুল প্রকাশ আতর সাইফুল (৩০) ও একই এলাকার আবু তাহেরের ছেলে মোঃ জোবায়ের (১৯)।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও 

সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)

মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য

নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২২ নভেম্বর) রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদারপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং কতিপয় মাদক কারবারী তাদের সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ও পলাতক মাদক কারবারীদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয় পলাতক মাদক কারবারীদের যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছিল। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদসহ ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে জানায়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।