উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ  আরাফাতের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আসন্ন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাতের নির্বাচনী প্রচারণায় উৎসবের জোয়ার বইছে। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন এই প্রার্থী।শনিবার (২০ এপ্রিল) উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নে সহস্রাধিক  মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আরাফাত।গনসংযোগকালে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইমতিয়াজ আরাফাত ভাটরা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের দোকানী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের সমস্যাগুলো শোনেন এবং নির্বাচিত হলে সমাধানের আশ্বাস দেন।

 তিনি বিভিন্ন গ্রামে গিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন, তাদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।মোটরসাইকেল শোডাউটি ভাটরা বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে মাইজপাড়া, পাঁচরুখি, দক্ষিন ভাট্রা বিষ্ণুপুর , বাউর খাড়া, দলটা, জাফর নগর, জয়দেবপুর কোমর তলা হয়ে ভাটরা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।গণসংযোগ কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন উপলক্ষে ভাটরা ইউনিয়নে উৎসবের আমেজ বিরাজ করছিল। হাজারো মানুষের সমাগমে এলাকাটিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

ইমতিয়াজ আরাফাত বলেন, “আমি রামগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে চাই। তরুণদের নিয়ে কাজ করতে চাই। তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ আমাকে বিশ্বাস করে ভোট দেবেন। আমি তাদের আস্থা রাখতে সক্ষম হব।”