“ঈদুল আযহা উপলক্ষে  নাটোর ৪  আসনের সর্বসাধারণকে  শুভেচ্ছা জানালেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন -এ নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের জামায়াত ইসলামী মনোনিত এমপি প্রার্থী,  নাটোর জেলা জামায়াতের  সহকারী সেক্রেটারি এবং তৃণমূল থেকে উঠে আসা জনসাধারণের  প্রিয় নেতা মাওলানা মোঃ আব্দুল হাকিম।

তিনি বলেন—

“ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি একটি আত্মত্যাগ, সংযম, সহানুভূতি ও আল্লাহর সন্তুষ্টির মহামিলন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যেন দরিদ্র-দুঃখী, অবহেলিত মানুষের পাশে দাঁড়াই—এই হোক ঈদের অঙ্গীকার।”

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মাটি ও মানুষের এই প্রিয় মুখ মাওলানা মোঃ আব্দুল হাকিম ছাত্রজীবন থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী হয়ে সততা, ন্যায় এবং কল্যাণের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছেন। ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শালীনতা ও মানবিকতার প্রতীক হিসেবে এলাকায় তিনি ইতোমধ্যে অগণিত মানুষের আস্থা অর্জন করেছেন।

এমপি প্রার্থী হিসেবে নয়, বরং একজন জনসেবক হিসেবেই তিনি বরাবরই মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

ঈদুল আযহাকে কেন্দ্র করে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের প্রতিটি মোড়ে মোড়ে তার শুভেচ্ছাবার্তাসহ ব্যানার ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

তিনি আরও বলেন— “আমি রাজনীতি করি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের কল্যাণে। ক্ষমতা নয়, মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই ঈদের দিনে সবাইকে নিয়ে সাম্য, শান্তি আর ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ একটি সমাজ গড়াই হোক আমাদের সংকল্প।”

বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সচেতন জনগণের বিশ্বাস, আগামী দিনে একজন যোগ্য, ধার্মিক, মেধাবী ও মানবিক নেতৃত্ব হিসেবে এই দুই উপজেলার মানুষ মাওলানা মোঃ আব্দুল হাকিমকেই বেছে নেবে।”