আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী যুবলীগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :

অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাদঁপুরের কচুয়া উপজেলার ১০নং উত্তর গোহট ইউনিয়ন আওয়ামী যুবলীগের মো. তারেক হোসেন (আমিন) শুভেচ্ছা জানিয়েছেন। চাদঁপুরের কচুয়া উপজেলা বাসিকে ও জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছেন। সকল জাতির প্রতি সম্মান জানিয়ে ১০নং উত্তর গোহট ইউনিয়নের আওয়ামী যুবলীগেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক হোসেন (আমিন) বলেন, বাঙ্গালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।তিনি বাংলা ভাষার প্রতি গর্ববোধ করে জানান এই ভেবে যে, অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা যোগাচ্ছে।

তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও। সকল দেশবাসির প্রতি মঙ্গল কামনা করে বাংলা ভাষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য অনুরোধ করেছেন। সেই সাথে ১০নং উত্তর গোহট ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।